বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

মোকদ্দমা শুনানীর সময় মঞ্জুর ও মুলতবি রাখা বিষয বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে

২। পক্ষগণের ম্েযধ বিচার্য বিষয় না থাকিলে মামলার প্রথম শুনানীতে আদালত মামলার রায় ঘোষণা করিতে পারেন উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আদেশ? ক) অর্ডার ১৫ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ১৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ৯ রুল ৯
৩। মোকদ্দমা শুনানীর সময় মঞ্জুর ও মুলতবি রাখা বিষয বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? 
ক) অর্ডার ১৭ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ৯ রুল ৯
৪। দেওয়ানী মোকদ্দমায় বাদী বা বিবাদীর মৃত্যুতে মোকদ্দমা বিলুপ্ত সাধন হয় না- উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে/ক) অর্ডার ২২ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ২২ রুল ৯
৫। দেওয়ানী মোকদ্দমায় বাদী বা বিবাদী মৃত্যু বরণ করিলে তাহার বৈধ প্রতিনিধিকে মোকদ্দমায় পক্ষভুক্ত হইবার আবেদন না করিলে বাদী বা বিবাদীর অধিকার কি হয়? ক) অচল খ) খারিজ গ) ক ও খ ঘ) কোনটি নয়
৬। কোর্ট ফি ব্যতীত দেওয়ানী মোকদ্দমা রুজু করিতে পারেন কে? ক) ধনী ব্যক্তি খ) শিক্ষক গ) ্আইনজীবী ঘ) নিঃস্ব ব্যক্তি
৭। দেওয়ানী মামলা কাকে বলে? ক) সকল প্রকার সম্পত্তি মামলাকে খ) সকল প্রকার স্বত্ত্বের মামলাকে 
গ) সকল প্রকার জমির মামলাকে ঘ) সকল প্রকার অধিকারের মামলাকে 
৮। ‘আদালতে পক্ষগণের ম্েযধ যে বিষয়টি নিষ্পত্তি করেছে, সেই পক্ষগণের মধ্যে ঐ বিষয়ে পুনরায় মামলা চলবে না’- এটা কোন নীতি?
ক) মামলা স্থগিতকরণ খ) রেস সাবজুডিস গ) রেস জুডিকাটা ঘ) ক ও খ 
৯। আরজি প্রত্যাখ্যান কিসের মধ্যে অর্ন্তভূক্ত? ক) আদেশ খ) রায় গ) সিদ্ধান্ত ঘ) ডিক্রী
১০। অপসংযোজন হলো- ক) ভূল করে কাউকে মামলার পক্ষ না করলে 
খ) ভূল করে কাউকে মামলার পক্ষ করলে গ) সন্দেহবশতঃ কাউকে মামরার পক্ষ করলে ঘ) ক ও গ
১১। বাদীর আরজি দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১২। প্রত্যেক আরজি জবাব মোকদ্দমার পক্ষ এবং তার এডভোেেকট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে-উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? 
ক) অর্ডার ৬ রুল ১৪ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১০(৫) ঘ) অর্ডার ৬ রুল ৩
১৩। বিবাদীর লিখিত জবাব দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১৪। বিবাদীর হাজিরা ও জবাব দানের জন্য সমনে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজির হইতে হইবে উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৯ রুল ১ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৫। বাদী খরজ প্রদান না করার দরুন সমন জারী না হইয়া থাকিলে মোকদ্দমা খারিজ করা যায় উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ২ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৬। বাদী বা বিবাদী কোন পক্ষই নির্ধারিত দিনের আদালতে হাজির না হইলে আদালত মামলা খারিজের আদেশ প্রদান করিতে পারিবেন উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ৩ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৭। অনুপস্থিতির কারণে কোন মোকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রী হইলে একই আদালতে একই মোকদ্দমা পূর্নবহালের আবেদনকে কি বলে? ক) ছানী মোকদ্দমা খ) আপীল গ) রিভিশন ঘ) কোনটিই নয় 
১৮। বাদী-বিবাদী উভয়ে হাজির না হওয়ার কারণে আদালত কর্তৃক মোকদ্দমা খারিজ হইলে খারিজ মামলা পূনঃজ্জীবিত করার জন্য দেওয়ানী কার্যবিধির কোন বিধান অনুসারে করিতে হইবে? ক) অর্ডার ৯ রুল ৪ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ৩ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৯। বিনা জারিতে সমন ফেরত আসিলে বাদীপক্ষ কত দিনের মধ্যে নতুন করিয়া সমন দেওয়ার আবেদন না করিলে মামলা খারিজ হইবে? ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ) ৩০ দিন 
২০। বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রী হইলে, ডিক্রী প্রদানকারী আদালতে উক্ত ডিক্রী রদ করার সময়সীমা কত দিন? ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ) ৩০ দিন
২১। দ-বিধি নিন্ম লিখিত কোন ব্যাক্তির জন্য প্রযোজ্য? ক) বাংলাদেশী নাগরিক খ) বাংলাদেশে অবস্থানকারী কোন বিদেশী নাগরীক গ) বাংলাদেশে নিবন্ধন কৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যাক্তি  ঘ) সবগুলি
২২। দ-বিধি কাহাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না? ক) বিদেশী রাষ্ট্রপ্রধানগন,  খ) যুদ্ধবন্ধী,  
গ) বাংলাদেশের অমন্ত্রীনে আগত বিদেশী সেনাবাহিনী  ঘ) সবগুলি 
২৩।মালেশিয়ার আঞ্চলিক সমুদ্র সীমায় বাংলাদেশের রেজিষ্ট্রিকৃত একটি জাহাজে যদি মালেশিয়ার কোন নাগরিক কোন ব্যক্তিকে খুন করে , সেক্ষেত্রে কোন দেশের দ-বিধি অনুষারে উক্ত ব্যাক্তির বিচার হইবে?
(ক) বাংলাদেশের প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(খ) মালেশিয়ার প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(গ) আন্তরর্জাতিক আইন অনুষারে (ঘ) বাংলাদেশ ও মালেশিয়ার যৌথ  দ-বিধি অনুষারে বিচার হইবে ।
২৪। কোনটি অপরাধের স্থর হিসাবে গন্য হইবে? ক) অভিপ্রায়     খ) প্রস্তুতি    গ) উদ্দোগ বা প্রচেষ্টা      ঘ) সবগুলি।
২৫। দ-বিধির ৩৪ ধারা  প্রয়োগ করিতে হইলে দেখাইতে হইবে যে-
ক) কতিপয় ব্যাক্তি কতৃক কোন অপরাধ করা হইতেছে  খ) উক্ত ব্যাক্তিগন উক্ত অপরাধ কর্ম করিতে ইচ্ছুক ছিল, 
গ)  অপরাধ কর্মটি তাহাদের ইচ্ছার অংশ হিসাবে সংঘটিত হইয়াছে  ঘ) সবগুলি।
২৬। কতিপয় ব্যাক্তি কতৃক একই অভিপ্রায় পুরনকল্পে কৃত কার্যাবলীর ক্ষেত্রে
ক) প্রত্যেকে এমন ভাবে দায়ী হইবে যেন উক্ত কাজ ব্যাক্তি কতৃক সম্পাদিত হইয়াছিল খ) প্রত্যেকে পৃথক পৃথকভাবে দায়ী হইবে গ) যে যতটুকু অপরাধ করিয়াছে ,সে ততটুকু দায়ী হইবে ঘ) প্রত্যেকের ভিন্ন ভিন্ন শাস্তি হইবে।
২৭। কোন ধারার অপরাধের ক্ষেত্রে যৌথ দায়িত্ব নীতি প্রতিফলিত হয়? 
ক) ৩৯৪ ধারা  খ) ৩৯৫ ধারা গ) ৩৯৬ ধারা ঘ) সবগুলি
২৮। কে দুষ্কর্মের সহায়তাকারী ? (ক) যিনি কোন অপরাধ করেন, খ) যিনি অপরাধে সাহায্য করেন 
গ) যিনি কোন বেআইনী কার্যবিরোততে সাহায্য করেন ঘ) ক ও গ উভায়টি
২৯। দুষ্কার্মের সহায়তার শাস্তি কি ? ক) বিধিতে  বর্নিত না থাকলে ,যে অপরাধে সহায়াতা করা হয় সে অপরাধের ব্যবস্থিত শাস্তি খ) বিধিতে বর্নিত অপরাধের শাস্তি গ) ক বা খ ঘ) কোনটি নয় ।
৩০। দুষ্কার্মের সহায়তার উপাদান কোনটি ? ক) দুষ্কার্মের সহায়তা খ) ষড়যন্ত্র গ) কর্মে সহায়তা ঘ) প্ররোচনা।
৩১। ৫ ধারামতে নিচের কোনটি সুনির্দিষ্ট প্রতিকার নয়?
ক) রিসিভার নিয়োগ খ) কোন একটি পক্ষকে যে কাজ করতে সে বাধ্য তা করতে নির্দেশ দেয়া 
গ) কোন একটি পক্ষকে ক্ষতিপূরণ দেয়া ঘ) কোন সম্পত্তির দখল গ্রহণ করে তা তার দাবীদারের নিকট অর্পণ করা 
৩২। কত ধারায় নিরোধক প্রতিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে?
ক) ৩ ধারায় খ) ৫ ধারায় গ) ৬ ধারায় ঘ) খ ও গ
৩৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে মামলার তামাদির মেয়াদ কত? 
ক) ৬ মাস খ) ১ বছর গ) ১২ বছর ঘ) ৯০ দিন

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

ক এর মৃত্যু ঘটাইবার জন্য বা অভিপ্রায়ে লাঠিদ্বারা আঘাত করিয়া তাহাকে হত্যার জন্য “খ” অভিযুক্ত হইল

১। ক এর মৃত্যু ঘটাইবার জন্য বা অভিপ্রায়ে লাঠিদ্বারা আঘাত করিয়া তাহাকে হত্যার জন্য “খ” অভিযুক্ত হইল। এক্ষেত্রে নিম্নের কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইবে না।
ক) “খ” “ক” কে লাঠিদ্বারা আঘাত করিয়াছে কিনা?
খ) “খ” এর আঘাতে “ক” এর মৃত ঘটিয়াছে কিনা?
গ) “খ” এর অভিপ্রায়ে “ক” এর মৃত্যু ঘটানো হইয়া ছিল কিনা?
ঘ) “খ” এর  বন্ধু “গ”কোন প্রচারনা দিয়ে ছিল কি?
২। প্রমানের দায়িত্ব কার?
ক) আসামীর খ) বাদীর গ) বিবাদীর ঘ) সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষে
৩। মৌখিক সাক্ষ্য দ্বারা নিম্নে কোন বিষয় প্রমান করা যাইবে না?
ক) স্থাবর সম্পত্তির বিষয়ে ঘটনা।
খ) অর্থ লেনদেনের ঘটনা।
গ) স্থাবর সম্পত্তি হইতে বেদখলের ঘটনা ।
ঘ) ছিনতাই এর ঘটনা ।
৪। কোনটি সরকারী দলিল নহে?
ক) সংসদের কার্যবিবরনী।
খ) ট্রাইব্যুনালের কার্যবিবরনী।
গ) দাখিল কৃত আরজি বা জবাব।
ঘ) সুপ্রীম কোট বার সমিতির কার্যবিবরনী।
৫।প্রমানের ভার-
ক) বাদীর উপর।
খ) বিবাদীর উপর।
গ) তাহার উপর যিনি রায় কামনা করেন।
ঘ) মামলার কোন পক্ষ সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকিবে সেই পক্ষের উপর।
৬। একটি মোকদ্দমায় বাদী “ক” তাহার সাক্ষী হিসাবে “চ” এর নাম উল্লেখ করে কিন্তু সাক্ষী দেওয়ার জন্য তাকে উপস্থাপন করে নাই। এই ক্ষেত্রে আদালত অনুমান করিতে পারেন-
ক) “চ” এর স্বাক্ষ্য “ক” এর পক্ষে হইত।
খ) “চ” এর সাক্ষ্য “ক” এর বিপক্ষে হইত।
গ) “চ” এর সাক্ষ্য “ক” এর জন্য অনাবশ্যক।
ঘ) “চ” ঘটনা বিষয়ে অবহিত নহে বিধায় সাক্ষ্য প্রদানে অক্ষম।
৭। কোন স্থাবর সম্পত্তির দখলদারীর অনুমতিক্রমে উহাতে প্রবেশকারী ব্যক্তি তাহার দাতার নিম্নের কোন বিষয়ে অস্বীকার করিতে পারে না?
ক) মালিকানা স্বত্ব।
খ) দখলীয় স্বত্ব।
গ) প্রজাস্বত্ব।
ঘ) সবগুলি।
৮। মালিকের অনুমতি নিয়ে “ক” একটি বাড়ীতে অবস্থান কালে বাড়ীর মালিকানা দাবী করে এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) Res-Judicata খ) Estoppel গ) Weiver ঘ) Res-Sub-juddice
৯। নিজ স্বাক্ষীকে জেরা করিতে হইলে প্রথমে কি করিতে হইবে?
ক) আদালতের অনুমতি লইতে হইবে
খ বৈরী ঘোষনা করিতে হইবে
গ) মিথ্যুক বা মিথ্যা স্বাক্ষী দিতেছে বলিয়াপ্রমান করিতে হইবে।
ঘ) উপরের সবগুলো
১০। আদালত কোন কোন ক্ষেত্রে কোন স্বাক্ষীকে নিজে প্রশ্ন করিতে পারেন ।
ক) কোন প্রাসঙ্গিক ঘটনা উদ্ধার করার জন্য ।
খ) কোন প্রাসঙ্গিক ঘটনার উপয্ক্তু প্রমান সংগ্রহের জন্য।
গ) ক ও খ উভয়
ঘ) কোনটাই নয়।
১১। ৩০ বছরের পুরাতন দলিল সর্ম্পকে আদালত অনুমান করিতে পারেন-
ক) দলিলের স্বাক্ষর ও হস্তাক্ষর সেই ব্যক্তির যিনি দলিলটি সম্পাদন করিয়াছেন।
খ) দলিলটি সেই ব্যাক্তির দ্বারা সম্পাদিত যিনি সম্পাদন করিয়াছেন বলিয়া মনে হয়।
গ) দলিলে বর্নিত সকল বিষয় সত্য
ঘ) “ক” ও “খ” উভয়ই
১২। “খ” কে প্রহার করিয়া হত্যার জন্য “ক” অভিযুক্ত হইয়াছে। এই ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রাসঙ্গিক তাহা হইল-
ক) ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করিয়াছে
খ) ঘটনার পর স্থানীয় জনগন সেখানে গিয়াছিল
গ) ঘটনার সময় কয়েকব্যক্তি পার্শ্বে দন্ডায়মান ছিল
ঘ) ঘটনার পূর্ব মূহুতে ঘটনাস্থলের পার্শ্বের রাস্তা দিয়া একটি বাস অতিক্রম করিয়াছিল বলে।
১৩। দলিলের ভাষা দৃশ্যও অনিদিষ্ট বা ক্রটি পূর্ন হইলে উহার অর্থ বুঝাইবার জন্য বা ক্রটি মোচনের জন্য-
ক) কমপক্ষে ৩ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
খ) কমপক্ষে ২ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
গ) কমপক্ষে ১ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
ঘ) কোন পক্ষরা সাক্ষ্য দেওয়া যাইবেনা।
১৪। কোন দলিল “ক” কর্তৃক লিখিত ও স্বাক্ষ্যরিত বলিয়া দাবী করা হয়। দলিলটি প্রমান করিতে হইলে-
ক) সেই মূল দলিল দাখিল করাই যতেষ্ট হইবে।
খ) দলিলের হস্তলিপি ও স্বাক্ষর “ক” এর তাহা প্রমান করিতে হইবে।
গ) “ক” কে সয়ং আদালতে হাজির হইতে হইবে।
ঘ) দলিলের বিষয় বস্তুর সত্যতা প্রমান করিতে হইবে।
১৫। “ক” ও “খ” দুইজন স্বামী ও স্ত্রী। স্বামী “ক” একটি সন্ত্রাসী গ্র“পের সদস্য  “ক” সম্পর্কে তাহার স্ত্রী “খ” কে নিম্নের কোন প্রশ্নের উত্তরে দিতে বাধ্য করা যাইবে না।
ক) “ক” কোন সন্ত্রাসী কর্মকান্ডের কথা “খ” কে জানাইয়া থাকিলে তাহা প্রকাশ করিবে
খ) “ক” এর কিকি ব্যবসা
গ) “ক” এর কয়টি বাড়ী আছে ।
ঘ) “ক” এর সহিত তাহার বিবাহের ডকুমেন্ট আছে কিনা?
১৬। প্রমানের দায় কয় প্রকার?
ক) ২ প্রকার । খ) ৩ প্রকার। গ) ৪ প্রকার। ঘ) ৫ প্রকার।
১৭। কোনটি চুক্তি মূলে সৃষ্টি করা যায়?
ক) এস্টোপল। খ) ওয়েভার, গ) রেসজুডিকেটা। ঘ) সবগুলি।
১৮। প্রমানের দায় কোনটি?
ক) লিখিত ও মৌখিক দায়। খ) আইনগত ও ঘটনাগত দায়। গ) আরজী জবাব দাখিলের মাধ্যমে দায়। ঘ) উপরোক্ত সবগুলো।
১৯। জবান বন্দী বা পূনঃ জবানবন্দী কালে কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?
ক) বিরুদ্ধে পক্ষে আপত্তি না করিলে। খ) আদালত অনুমতিদিলে। গ) প্রশ্নের বিষয় ভূমিকামূলক বা বিরোধহীন হইলে। ঘ) সবগুলো।
২০। ঘটনা সম্পর্কে পরবর্তী সমর্থনের জন্য পূববর্তী সাক্ষ্য প্রমান করা যাইতে পারে ইহা কোন ধারার বিষয়?
ক) ১৫৭ ধারা। খ) ১৬২ ধারা। গ) ১৫৫ ধারা। ঘ) ১৬০ ধারা।
২১। বিভাগীয় তদন্তে সাক্ষীরা জবানবন্দী কোন ধরনের দলিল?
ক) সরকারী। খ) পাবলিক। গ) প্রাইভেট। ঘ) ক ও খ উভয়ই।
২২। স্বীকারোক্তি কোন ধরনের দলিল?
ক) সরকারী। খ) বেসরকারী। গ) ব্যক্তিগত। ঘ) কোন টাই নই।
২৩। কোম্পানির মেমোরেন্ডাম অব  এসোসিয়েশন কোন ধরনের দলিল ?
ক) সরকারী । খ) বেসরকারী। গ) ব্যক্তিগত। ঘ) কোনটাইনয়।
২৪। কোনটি সরকারী দলিল নয়?
ক) দলিল নামা। খ) চার্জশীট। গ) ফাইনাল রিপোর্ট। ঘ) জন্ম সনদ।
২৫। “ক” মক্কেল এ্যাডভোকেট “খ” কে বললো আমি একটি জাল দলিল প্রনয়ন করে একটি জমি দখল করিতে চাই আপনি আমার পক্ষে মোকদ্দমা দায়ের করবেন। এ্যাডভোকেট “খ” উক্ত তথ্য-
ক) প্রকাশ করতে পারবে
খ) প্রকাশ করতে পারবেন না
গ) আদালতে প্রকাশ করিতে পারবেন না
ঘ) কোন টাই নয়

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

How To Write A Civil Argi ?

  তালা সহকারী জজ আদালত , সাতক্ষীরা। দেং -                   / ১৯ বাদীঃ ১। মোঃ জালাল গাজী , পিতা - মৃতঃ জহির উদ্দীন গাজী সা...